শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত

প্রকাশের সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

বাংলাদেশের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে কারা কর্তৃপক্ষ রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় তাকে মুক্তি দেয়।-খবর তোলপাড়।

এর আগে একই দিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক জাকির হোসাইন ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক বলেন, আদালত নির্ধারিত শর্তে তার জামিন মঞ্জুর করেছেন এবং শুনানিতে রাষ্ট্রপক্ষ তাদের আইনগত অবস্থান তুলে ধরেছে।

শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী নাজিয়া কিবরিয়া বলেন, আদালত থেকে বেল বন্ড (জামিননামা) কারাগারে পৌঁছালেই তিনি জামিনে মুক্তি পাবেন। তিনি জানান, অন্য কোনো মামলায় সাবেক স্পিকারকে আটকের সম্ভাবনা আপাতত নেই। ৫০ হাজার টাকা মুচলেকায় জামিন পেয়েছেন এবং মুক্তি পেলে প্রয়োজনীয় চিকিৎসা নেবেন।

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিনকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে গত (৭ এপ্রিল) তাকে আদালতে হাজির করা হলে রিমান্ড আবেদন নাকচ করে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে আজ রবিবারের শুনানিতে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে তার জামিন মঞ্জুর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর