শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ভেজাল সার ও নকল কীটনাশক কারখানার সন্ধান, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

পিএম সৈকত:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ভেজাল সার ও নকল কীটনাশক মজুদ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত ব্যবসায়ী ওয়াহিদুর রহমান বাবু। তিনি উপজেলার সিঙ্গারডাবরী বাজারে অবস্থিত ‘রিসা বীজ ভা-ার’এর মালিক এবং উপজেলার খিতাবখাঁ ঘড়িয়ালডাঙা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি প্রতিষ্ঠানের সাইনবোর্ডের আড়ালে টিএসপি, এমওপি, দস্তা, ইউরিয়া, জিপসামসহ বিভিন্ন নামিদামী কোম্পানির নামে নকল কীটনাশক তৈরি করে উচ্চ মূল্যে বিক্রি করে কৃষকদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথীর নেতৃত্বে একটি দল তার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভেজাল সার ও নকল কীটনাশক ৬২৬টি বোতল জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।

পরে বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর ১৭(১) ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি জব্দকৃত ভেজাল সার ও নকল কীটনাশক জনসম্মুখে ধ্বংস করা হয়। উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী জানান, দীর্ঘদিন ধরে কৃষকদের কাছ থেকে নকল সার ও কীটনাশকের অভিযোগ পাওয়া যাচ্ছিল। তবে সুনির্দিষ্ট প্রমাণের অভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। অভিযানে প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভেজাল ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর