শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ

প্রকাশের সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

সংবাদদাতা, কুড়িগ্রাম :

কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় উদ্বুদ্ধ করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩শ’ জন শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল পোশাক ও ব্যাগ বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় সদরের বেলগাছা ইউনিয়নের হরিশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক সংস্থা এসওএস চিলড্রেনস্ ভিলেজ-এর উদ্যোগে এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি প্রকল্পের আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, হরিশ^র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, দাশেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলজার হোসেন, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের চীফ ইন্সট্রাক্টর আব্দুল আওয়াল, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির প্রজেক্ট কোঅর্ডিনেটর মখলেসুর রহমান, এসওএস এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসওএস চিলড্রেনস্ ভিলেজ বগুড়ার সহকারী পরিচালক ও ইনচার্জ মোঃ আসাদুজ্জামান।

এ সময় বক্তারা বলেন, শিশুদের ঝরে পড়া রোধ এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, একটি শিশুর জন্য শিক্ষা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন উপযুক্ত পরিবেশ ও সহায়ক উপকরণ। স্কুল পোশাক প্রদান শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সহায়ক।
ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর