রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে যুবকের মৃত্যু ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন লে: কর্নেল সামসুজ্জামান খানের পিলখানা ট্রাজেডির বইটি প্রদান চীনা যুবক বাংলদেশের এসে বিয়ে করলেন ভেড়ামারার তরুণীকে ভেড়ামারায় অজ্ঞাত যুবক কে হত্যার পর রেললাইনের উপর লাশ ফেলে রাখে ‘বাঘা’ শরীফই জব্বারের বলীখেলায় আবার চ্যাম্পিয়ন কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঠাকুরগাঁও স্বামীর বিরুদ্ধে স্ত্রীর নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুড়িগ্রামে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে যুবকের মৃত্যু

প্রকাশের সময়: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

পিএম সৈকত :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বঙ্গ সোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ এলাকায় স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনেদ নির্মম নির্যাতনের শিকার হয়ে রুবেল মিয়া (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত রুবেল মিয়া ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের পুত্র।

গত শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে রুবেল মিয়ার সাথে তার স্ত্রী জেসমিন বেগমের কলহ চলে আসছিলো গত বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় রুবেল মিয়া তার স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান। অভিযোগ উঠেছে, সেখানে যাওয়ার পর স্ত্রী জেসমিন বেগম, তার বড় ভাই মিজানুর রহমানসহ আরও কয়েকজন মিলে রুবেল মিয়ার হাত-পা বেঁধে বেধড়ক মারপিট করেন। ঘটনা জানাজানি হওয়ার পর রুবেলের পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রংপুরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতেই তার মৃত্যু হয়।
এই ঘটনার পর থেকেই অভিযুক্ত স্ত্রী জেসমিন ও তার বড় ভাই মিজানুর রহমানসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছে।

পরে শনিবার ( ২৫ এপ্রিল) ভূরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ২৫।

রুবেলের বাবা আব্দুল জলিলের বলেন, আমার ছেলেকে নির্মম ভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।
স্ত্রী জেসমিন বেগমের পরিবার লোক জন পলাতক থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে। আসামি আটকে পুলিশের তৎপরতা চলমান রয়েছে।
অপর দিকে রুবেলের মৃত্যুর খবরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর