শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
ভেড়ামারায় অজ্ঞাত যুবক কে হত্যার পর রেললাইনের উপর লাশ ফেলে রাখে ‘বাঘা’ শরীফই জব্বারের বলীখেলায় আবার চ্যাম্পিয়ন কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঠাকুরগাঁও স্বামীর বিরুদ্ধে স্ত্রীর নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুড়িগ্রামে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঐতিহ্যের নীরব সাক্ষী রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা শিব মন্দির: সংরক্ষণ, সংস্কার এবং ঐতিহ্য রক্ষার দাবী কুড়িগ্রামে হত্যা মামলার আসামীকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করল র‍্যাব পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

স্বামীর বিরুদ্ধে স্ত্রীর নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

প্রকাশের সময়: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

আব্দুল মালেক :

কুড়িগ্রামের উলিপুরে স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন এবং জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা নারী।
শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় উলিপুর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী ও তার ছেলে আল ইমরান, আবু তালহা বক্তব্য দেন।

ভুক্তভোগীর অভিযোগ, তার স্বামী অবসরপ্রাপ্ত দপ্তরী আজহার আলী দীর্ঘদিন ধরে তাকে নির্যাতন করে আসছেন। বয়সের ভারে ন্যুব্জ হলেও তিনি এ নির্যাতন থেকে রেহাই পাচ্ছেন না।

তিনি জানান, তার নামে থাকা জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য স্বামী নিয়মিত চাপ প্রয়োগ করছেন। জমি হস্তান্তরে অস্বীকৃতি জানালে তাকে মারধরসহ নানাভাবে নির্যাতন করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার আরও অভিযোগ করে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আজহার আলী উলিপুর থানায় উল্টো তার দুই ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

তাদের দাবি, মাকে নির্যাতনের হাত থেকে রক্ষা করতে গিয়ে তারাই এখন হয়রানির শিকার হচ্ছেন।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জমি আত্মসাৎ এবং প্রকৃত ঘটনা আড়াল করতেই এই ধরনের অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী নারী ও তার সন্তানরা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর