• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
এক শিক্ষার্থীর জন্য ১৯ শিক্ষক-কর্মচারী! আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা, গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন পেল বিকাশ, রবিসহ ৫প্রতিষ্ঠান কুড়িগ্রামে পৃথক দুই কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত বন্যার আগে প্রস্তুতি দুর্যোগে উদ্ধার বিষয়ক কুড়িগ্রামে উপজেলা পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন কুড়িগ্রাম থানা, নারী বিভাগে নাগেশ্বরী থানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ শিশু নিখোঁজের দীর্ঘ তালিকা, স্বজনদের অসহায় কান্নায় উদ্বিগ্ন বাংলাদেশ চিলমারীতে ফের “ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক এলাকাবাসী সারের দাবিতে উলিপুরে ফের কৃষকদের সড়ক অবরোধ
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

লাখ টাকার সুপারি বাগানে তাণ্ডব, সৎভাইয়ের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

প্রধান প্রতিবেদক:
আপডেট: শনিবার, ৪ জুলাই, ২০২৬

Views: 2

এম আজিজুল হক:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পারিবারিক বিরোধের জেরে রাতের আঁধারে ২২টি ফলদ সুপারি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে সৎভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার(৩জুলাই) উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের খিতাবখাঁ মিয়াপাড়া গ্রামে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত বুলু মিয়ার ছেলে মনিরুল ইসলামের বসতভিটায় একটি সুপারি বাগান রয়েছে। বাগান থেকে প্রতিবছর তিনি লক্ষাধিক টাকার সুপারি বিক্রি করে থাকেন। পারিবারিক কলহের জের ধরে শুক্রবার (৩ জুলাই) গভীর রাতে মনিরুল ইসলামের সৎভাই আব্দুর ছাত্তার ও তার সহযোগীরা বাগানের ২২টি ফলদ সুপারি গাছ কেটে ফেলে বলে অভিযোগ করা হয়েছে।

শনিবার(৪জুলাই) সকালে মনিরুল ইসলাম বাগানে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানান। অভিযোগ রয়েছে, ঘটনা জানাজানি হওয়ার পর আব্দুর ছাত্তার বাড়ি ছেড়ে ঢাকায় চলে যান।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত মনিরুল ইসলাম অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুর ছাত্তারের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধ দীর্ঘদিনের, যার জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদ বলেন, কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর