• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজারহাটে সবজি নিয়ে বাড়ি ফেরা হলো না ব্যবসায়ী আজিদের, ঘাতক ট্রাক আটক, চালক গ্রেপ্তার বাংলাদেশ কো-অপারেটিভ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ কেন্দ্রীয় কারাগারে দুইদিনে দুই হাজতির মৃত্যু ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন রাজনৈতিক সমর্থন নিয়ে সরকারি কর্মকর্তাদের কড়া বার্তা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কুড়িগ্রামের রাজারহাটে ১০ দিনব্যাপী কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামের রাজারহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ১৯ বছর পর রাজারহাটে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাঝ আকাশে সংঘর্ষে ২ স্কাইডাইভার নিহত নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মিন্টু রহমানের যোগদান
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

দর্শকের সঙ্গে সরাসরি কথা বলতে আসছে ফেরদৌসী মজুমদার

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

Views: 4

মঞ্চনাটকের অভিজ্ঞতা, শিল্পচর্চা ও ব্যক্তিগত জীবনপথ নিয়ে দর্শক-নাট্যপ্রেমীদের সঙ্গে সরাসরি কথা বলতে আসছেন নাট্যাঙ্গনের বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। নাট্যদল অনুস্বরের আয়োজনে ‘ফিরে দেখা : অনুস্বর সংলাপ-৪’ শীর্ষক অনুষ্ঠানে সরাসরি কথা বলবেন তিনি।

আগামীকাল শনিবার (২৫ জুলাই) বিকেল ৫টায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে এ আয়োজন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।-বিনোদন তোলপাড়।

বাংলাদেশের নাট্যচর্চার অন্যতম পথিকৃৎ ফেরদৌসী মজুমদার দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন।

দেশের নাট্যআন্দোলন, সাংস্কৃতিক বিকাশ এবং অভিনয়শিল্পের প্রসারে তাঁর অবদান বিশেষভাবে স্বীকৃত।
অভিনয়ে অসামান্য অবদানের জন্য তিনি স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

অনুস্বর জানায়, প্রতিষ্ঠার তৃতীয় বার্ষিকী উপলক্ষে ২০২২ সালে ‘অনুস্বর সংলাপ’ আয়োজনের সূচনা হয়। প্রথম আয়োজনে অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। এরপর ধারাবাহিকভাবে দেশের বিশিষ্ট নাট্যব্যক্তিত্বদের নিয়ে এই সংলাপের আয়োজন করে আসছে সংগঠনটি।

ফেরদৌসী মজুমদারকে নিয়ে এবারের সংলাপও নাট্যপ্রেমী ও তরুণ শিল্পীদের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় আসর হয়ে উঠবে। –এমন প্রত্যাশা আয়োজকদের।


এই বিভাগের আরও খবর