সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

টি-টোয়েন্টি সিরিজ: বাংলাদেশের দুর্দান্ত জয়

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছে সফরকারী বাংলার বাঘিনীরা। এতে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ নারী ‘এ’ দল। আর আগে ওয়ানডে সিরিজে দুর্দান্ত জয় পেয়েছিল টাইগ্রেসরা। ১-০ তে সিরিজ জিতেছিল তারা। সেই ধারাবাহিকতা ধরে রেখেছে টি-টোয়েন্টি সিরিজেও।

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ১১৩ রানের লক্ষ্য দেয় স্বাগতিক শ্রীলংকা। জবাব দিতে নেমে ৭ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় লাল সবুজের প্রতিনিধিরা। জাহানারা-ফাহিমাদের মতো প্রতিষ্ঠিত বোলারদের বিপক্ষে সুবিধা করতে পারেনি লঙ্কান মেয়েরা। শ্রীলঙ্কার হয়ে ৩৫ বলে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেছেন কৌশিনি নুথিয়াঙ্গা।-খবর তোলপাড়।

এছাড়া নেথমি পূর্ণা ৪০ বলে ২৭ রান এবং নিলাকশানা সান্দামিনি ১৪ বলে ১৪ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ১১২ রানের লড়াকু পুঁজি পায় স্বাগতিক দল। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন ফাহিমা খাতুন। এছাড়া সুলতানা খাতুন এবং রিতু মনি ১টি করে উইকেট শিকার করেন। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন শামিমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর