শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

শিক্ষার্থীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করায় আটক ২

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

সংবাদদাতা, মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় সরিষা ভাঙানোর মিলে নিয়ে মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে দুই বন্ধু। এই ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণের ঘটনায় তাদের দুই জনকে আটক করেছে পুলিশ।

টঙ্গীবাড়ী থানার এসআই আল মামুন জানায়, ভুক্তভোগী পাঁচগাও ওয়াহিদ আলী দেওয়ান আলিয়া মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রীর সঙ্গে প্রায় দুই মাস আগে সম্পর্ক গড়ে তোলে টঙ্গীবাড়ি উপজেলার খলাগাঁও গ্রামের মনির ব্যাপারীর ছেলে জিহাদ (১৯) ও উত্তর হাসাইল গ্রামের শাহজাহান খালাসীর ছেলে সিয়াম খালাসি (১৮)।

পুলিশ আরও জানায়, গত ঈদুল ফিতরের ৪ দিন পরে সন্ধ্যার দিকে জিহাদ আর সিয়াম মিলে ভুক্তভোগীকে খলাগাঁও এলাকার রাস্তার পাশের সরিষা ভাঙানোর মিলে নিয়ে প্রথমে সিয়াম ধর্ষণ করে। পরে সিয়ামের বন্ধু জিহাদ ধর্ষণ করলে সিয়াম মুঠো ফোনে ভিডিও ধারণ করে। পরে সিয়াম তার মোবাইলে ধারণ করা ভিডিও ডিভাইসের মাধ্যমে অন্য একটি মোবাইলে হস্তান্তর করলে তা ধর্ষিতার মায়ের নজরে আসে।

এই ঘটনায় ভুক্তভোগীর মা রবিবার বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে হাসাইল এলাকা হতে ওই দুই বন্ধুকে আটক করে পুলিশ।

এসআই আল মামুন বলেন, ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে দুই আসামিকে আটক করা হয়েছে। তাদের মুঠোফোন জব্দ করে ধর্ষণের ভিডিও চিত্র পাওয়া যায়। তাদের মঙ্গলবার আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর