Views: 0

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ওয়াল ও বিভিন্ন গ্রুপে কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে অশালীন, শিষ্টাচারবহির্ভূত ও উসকানিমূলক পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে মাদরাসার শিক্ষক-কর্মচারীদের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্ততর।-খবর তোলপাড়।
সোমবার (২ নভেম্বর) অধিদপ্ততরের পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হোসেন খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি অধিদপ্ততরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার কিছু শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে কর্তৃপক্ষের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে অশালীন, শিষ্টাচারবহির্ভূত ও উসকানিমূলক পোস্ট দিচ্ছেন। এতে সারাদেশের মাদরাসা শিক্ষকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ ধরনের কর্মকাণ্ডে অধিদপ্ততরের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অধিদপ্তর জানায়, এসব কর্মকাণ্ড ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯’-এর সংশ্লিষ্ট অনুচ্ছেদের পরিপন্থি। একইসঙ্গে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’-এর বিধান অনুযায়ী এসব কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় মাদরাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের পোস্ট ও কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।