• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু চার জেলায় নতুন পুলিশ সুপার কুড়িগ্রামের রাজারহাটে কিশোরীদের অধিকার ও ক্ষমতায়নে মতবিনিময় সভা কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সামাজিক মাধ্যম ব্যবহারে মাদরাসা শিক্ষকদের সতর্কবার্তা গাজীপুরে পোশাক শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ বাংলাদেশ সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী মাদকাসক্ত ছেলের মাকে প্রাণ নাশের হুমকি ঘরবাড়ি ছেড়ে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মা সাংবাদিক শামসুর রহমানের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

চার জেলায় নতুন পুলিশ সুপার

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

Views: 0

বাংলাদেশের ৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে।-খবর তোলপাড়।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন ও বদলি করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপারদের তালিকা
নীলফামারী জেলা: মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত মো. মেনহাজুল আলমকে নীলফামারী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা: এর আগে নেত্রকোনার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এসআরবির উপ-পরিচালক মো. বদরুদ্দোজার আগের আদেশ বাতিলপূর্বক মুন্সীগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

জামালপুর জেলা: বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত ই খুদাকে জামালপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বরগুনা জেলা: পুলিশ সদর দপ্তরের এসআরবির পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতীকে বরগুনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিআইডি ও অন্যান্য পদায়ন: নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খানকে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং জামালপুরের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনকে ডিএমপির উপ-কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া গত ২২ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে নেত্রকোনায় সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের বদলির আদেশটি বাতিল করা হয়েছে।


এই বিভাগের আরও খবর