• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজারহাটে সবজি নিয়ে বাড়ি ফেরা হলো না ব্যবসায়ী আজিদের, ঘাতক ট্রাক আটক, চালক গ্রেপ্তার বাংলাদেশ কো-অপারেটিভ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ কেন্দ্রীয় কারাগারে দুইদিনে দুই হাজতির মৃত্যু ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন রাজনৈতিক সমর্থন নিয়ে সরকারি কর্মকর্তাদের কড়া বার্তা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কুড়িগ্রামের রাজারহাটে ১০ দিনব্যাপী কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামের রাজারহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ১৯ বছর পর রাজারহাটে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাঝ আকাশে সংঘর্ষে ২ স্কাইডাইভার নিহত নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মিন্টু রহমানের যোগদান
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

বাংলাদেশ কো-অপারেটিভ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

Views: 2

সমবায় সাংবাদিকতা বিকাশে নিবেদিত- শ্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ কো-অপারেটিভ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বাকোজা)।-খবর তোলপাড়।

শনিবার (৭ নভেম্বর) ঢাকার একটি হোটেলে আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশ কো-অপারেটিভ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৮ মেয়াদের জন্যে ২০ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

মনোনীত কার্যনির্বাহী কমিটির সভাপতি- আতিকুর রহমান (সম্পাদক, মুক্তির ডাক ২৪ ডট কম), সহ-সভাপতি- জিলানী মিল্টন (সিনিয়র রিপোর্টার, দৈনিক নয়া দিগন্ত), সাধারণ সম্পাদক- আমিনুল ইসলাম (নির্বাহী সম্পাদক, সিটি পোস্ট), যুগ্ম-সাধারণ সম্পাদক- নিজাম উদ্দিন দরবেশ (দৈনিক মানব কথা), সাংগঠনিক সম্পাদক- শাহীনুর ইসলাম (সিনিয়র রিপোর্টার, দৈনিক রুপালী বাংলাদেশ), অর্থ সম্পাদক- শাহীনুর আলম (ফ্রিল্যান্স), দপ্তর সম্পাদক- মনজুরুল আলম মুকুল (সাব এডিটর, দেশকাল নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক- খোন্দকার এরফান আলী বিপ্লব (রিপোর্টার, বাংলাদেশ বেতার), কল্যাণ সম্পাদক- মাহবুবুর রহমান (বিটিভি) এবং সংস্কৃতি সম্পাদক- নুরুন্নাহার চৌধুরী কলি (স্টাফ রিপোর্টার, ভিওডি বাংলা)।

নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন- মশিউর রহমান রুবেল (বার্তা সম্পাদক, দৈনিক স্বদেশ প্রতিদিন), মো. মোবারক হোসেন (দৈনিক আমার দেশ), হাসান শাফী (সম্পাদক, হার্ড টক বাংলা), হরলাল রায় সাগর (দৈনিক ভোরের কাগজ), ইমরুল কায়েস (ঢাকা মেইল), শাফিউল আল ইমরান (দৈনিক ডেসটিনি), রতন চন্দ্র বালো (সিনিয়র রিপোর্টার, দৈনিক বাংলাদেশের আলো), মো. তানজির খান রনি (নাগরিক টিভি), ওমর ফারুক উজ্জ্বল (দৈনিক সমকাল) এবং মো. মাহবুবুর রহমান (স্টাফ রিপোর্টার, বাংলা এফএম)।

উল্লেখ্য,নেপাল সোসাইটি অব কো-অপারেটিভ জার্নালিস্ট-এর একান্ত উৎসাহে বাংলাদেশ কো-অপারেটিভ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। আন্তঃরাষ্ট্র সমবায় সাংবাদিক ফেডারেশন গঠনের ব্রত নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ কো-অপারেটিভ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।


এই বিভাগের আরও খবর