• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
চলে গেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী মাতিয়া বানু শুকু আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, রংপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলন বন্ধ ৬.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া ৩৮ রেলস্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন মেধা অন্বেষণে রাজারহাটে ‘ফুলের’ বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১২ প্রতিষ্ঠানের ৪২৫ শিক্ষার্থী প্রেসক্লাব রাজারহাট’র নতুন কমিটি গঠন সভাপতি কুদ্দুস , সাধারণ সম্পাদক সৈকত রাজারহাটে দারিদ্র্যের সঙ্গে লড়াই করা বিধবা মুন্নিকে বাছুরসহ গাভি উপহার দিলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বিশ্বাস থেকে মানবসেবা: রেভাঃ জর্জ কেকের জীবন ও কর্ম রাজারহাটে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ কুড়িগ্রামের রাজারহাটে ৭১টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

চলে গেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী মাতিয়া বানু শুকু

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

Views: 0

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত লেখক, নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৩ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)-তোলপাড় বিনোদন ডেস্ক।

শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ নভেম্বর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ায় তার প্রচুর অক্সিজেনের প্রয়োজন হচ্ছিল। সে সময় চিকিৎসকেরাও তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

দীর্ঘদিন ধরে ক্যান্সারের চিকিৎসা চলছিল মাতিয়া বানু শুকুর। স্ত্রীর চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়ার কথা জানিয়েছিলেন তার স্বামী, চলচ্চিত্র নির্মাতা নূরুল আলম আতিক। এ পরিস্থিতিতে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সরকারের কাছে সহযোগিতাও চেয়েছিলেন তিনি।

ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। নাট্যকার ও নির্মাতা হিসেবে তার বিভিন্ন কাজে উঠে এসেছে মধ্যবিত্তের জীবন, মানুষের সম্পর্ক ও সমাজবাস্তবতার নানা দিক।

‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন তিনি।

চলচ্চিত্র প্রযোজনাতেও সাফল্য পেয়েছেন মাতিয়া বানু শুকু। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার মৃত্যুতে দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।


এই বিভাগের আরও খবর