শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৯১ শতাংশ

প্রকাশের সময়: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

গত অর্থবছরের (২০২৩-২৪) চতুর্থ ও শেষ প্রান্তিকের ত্রৈমাসিক মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯১ শতাংশ। সোমবার (২৮ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) শেষ প্রান্তিকের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিবিএস জানায়, ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৯১ শতাংশ। এর আগে তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৫ দশমিক ৪২ শতাংশ, দ্বিতীয় প্রান্তিকে হয়েছিল ৪ দশমিক ৭৮ শতাংশ এবং প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছিল ৬ দশমিক ০৪ শতাংশ।-খবর তোলপাড়।

আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে ২০২৩-২৪ অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাব দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিবিএস জানায়, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ২৭ শতাংশ। শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯৮ শতাংশ এবং সেবা খাতের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৬৭ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর