শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিকের ‍মৃত্যু, আহত কমপক্ষে ১১

প্রকাশের সময়: শনিবার, ১৮ মে, ২০২৪

সংবাদদাতা, সাতক্ষীরা:

সাতক্ষীরার তালায় ধানবোঝাই ট্রাক উল্টে ২ ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। আজ শনিবার সকালে খুলনা পাইকগাছা সড়কের হরিশ্চন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্ঝেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)। প্রাথমিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

শ্রমিক জাহিদুল ইসলাম বলেন, কয়রা এলাকা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কাটতে গিয়েছিলেন। মজুরি হিসেবে তারা ২০ থেকে ৩০ মন ধান পায়। সেই ধান নিয়ে ট্রাকে বাড়ি ফেরার পথে হরিশ্চনন্দ্রকাটি এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর