শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

এনসিএল টি-২০ দিয়ে মাঠে ফিরছেন তামিম

প্রকাশের সময়: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হয়েছে গত অক্টোবর মাসে। লাল বলের ক্রিকেটে লংগার ভার্সনের এই খেলা শেষ হতে না হতেই শুরু হতে যাচ্ছে এনসিএলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভার্সন। তবে এটি আগে থেকে পূর্ব নির্ধারিত ছিলো। কয়েক দিন আগেই জানা গিয়েছিলো এই টুর্নামেন্ট শুরুর সময় ও ভেন্যু তালিকা।-খবর তোলপাড়।

আগামী ১১ ডিসেম্বর থেকে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে। আর এই আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। আসন্ন এই টি-টোয়েন্টি লিগ দিয়ে আবারো মাঠে ফিরছেন তামিম ইকবাল।

বুধবার (১৩ নভেম্বর) বিসিবির নির্বাচক হান্নান সরকার গণমাধ্যমকে বলেন, ‘তামিমকে নিশ্চয়ই সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে, ফিটনেস টেস্টে অংশগ্রহণ করে। তামিমের কল রয়েছে, এ ছাড়া বোর্ডের টপ ম্যানেজমেন্টের কল রয়েছে।’

নির্বাচক হান্নান আরও বলেন, সে (তামিম) এনসিএল টি-টোয়েন্টি খেলতে ইচ্ছা পোষণ করেছিলেন। সেই জায়গাতে তার খেলাটা মোটামুটি কনফার্ম বলতে পারেন। কয়টা ম্যাচ খেলবে, কি করবে এটা এখনো সময় রয়েছে। তো সেটা আমরা আলোচনা করব।’

এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।

এদিকে ডিসেম্বরেই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। আর তার আগেই এই নতুন টুর্নামেন্টের করতে যাচ্ছে বিসিবি। মূলত দেশি ক্রিকেটারদের কথা চিন্তা করেই এমন টুর্নামেন্ট আয়োজন বিসিবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর