রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে বিনামূল্যে ছাগল বিতরণ

প্রকাশের সময়: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

হুমায়ুন কবির সূর্য:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নে বিধবা, তালাকপ্রাপ্ত এবং বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পাওয়া শিক্ষার্থীসহ কর্মে অক্ষম প্রবীণ ও প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।

রোববার সকালে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (কেএফএইচ) এর অর্থায়নে বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচির আওতায় আশার আলো পাঠশালা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার মাধ্যমে ১৫টি তোতাপুরী জাতের মা ছাগল বিতরণ করা হয়েছে।

উপকারভোগী কল্পনা খাতুন বলেন, আমি তালাকপ্রাপ্ত নারী। এক সন্তান আমার। বাবার বাড়িতে থাকি। অনেক কষ্টে দিনাতিপাত করি। এই ছাগলটি পালনের মাধ্যমে আমার অনেক উপকার হবে।

উপকারভোগী বাল্যবিবাহের কবল থেকে মুক্ত হওয়া শিক্ষার্থী বৃষ্টি বলেন, আমার বাবা দিনমজুর। আশার আলো পাঠশালা আমার বাল্যবিয়ে বন্ধে সহযোগিতা করেছে। অনেক কষ্টে পড়ালেখা করছি। এই ছাগল পালনের মাধ্যমে আমার পড়ালেখার খরচ আমি নিজে চালাতে পারবো।

বিতরণে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার কৃষিবিদ কোকিল চন্দ্র বিশ্বাস, রামখানা ইউনিয়নের ইউপি সদস্য রহমতুল্লাহ ব্যাপারী, রামখানা বহুমুখী জনকল্যাণ সংস্থার চেয়ারম্যান জয়নাল আবেদীন, আশার আলো পাঠশালার চেয়ারম্যান কুমার বিশ্বজীৎ বর্মন, ব্যবসায়ী খাদেমুল ইসলাম, খামারী শ্রী পরেশ চন্দ্র বর্মন, অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী খগেন্দ্র নাথ বর্মন প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর