শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

স্কুলছাত্র নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

প্রকাশের সময়: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

সংবাদদাতা, বরিশাল:

সেনাবাহিনীর গাড়ির সঙ্গে সাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র মাহমুদুল হাসান অহি (১৩) নিহতের প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে চরম জনদুর্ভোগ দেখা দেয়।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দি‌কে নগরীর আমতলা মোড় সংলগ্ন মহাসড়ক অবরোধ ক‌রে তারা।

শিক্ষার্থীরা বলেন, সেনাবাহিনীর গাড়িচাপায় অহিকে হারিয়েছি। এ ঘটনায় জড়িত চালককে গ্রেফতার করে দ্রুত বিচার করতে হবে। নয়তো পরে আবার কাউকে এমনিভাবে মারা যেতে হবে। অবিলম্বে জড়িতকে গ্রেপ্তার না করা হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এর আগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের বান্দ রোডে বিকেল সাড়ে ৪টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অহি বরিশাল ব্যাপ্টিস্ট মিশন স্কুলের ছাত্র সপ্তম শ্রেণির ছাত্র ও অনূর্ধ্ব ১৪ দলের ক্রিকেটার ছিল। তার বাবা মালয়েশিয়া প্রবাসী মো. হাসান ও মা মাকসুদা আক্তার নগরীর সাগরদী এলাকার চান্দু মার্কেট এলাকার বাসিন্দা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর