শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রোকেয়া পদক পাচ্ছে দাবাড়ু রাণী হামিদ

প্রকাশের সময়: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

জাতীয় ক্ষেত্রে নানা অবদানের জন্য বেগম রোকেয়া পদক প্রদান করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া পদক পাবেন কিংবদন্তি ক্রীড়াবিদ দাবাড়ু রাণী হামিদ।-খবর তোলপাড়।

রাণী হামিদের পদক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। তিনি বলেন, ‘এটা অত্যন্ত আনন্দের যে আম্মা রোকেয়া পদক পাবে। ক্রীড়ার মাধ্যমে নারী জাগরণে ভুমিকা রাখায় তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই স্বীকৃতি প্রদান করছে।’

বাংলাদেশ দাবা ও রাণী হামিদ সমার্থক শব্দ। চার দশকের বেশি সময় তিনি দাবা খেলছেন। কয়েক মাস আগে ৮২ বছর বয়সে হাঙেরীতে দাবা অলিম্পিয়াড খেলেছেন। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মহিলা মাস্টার। দাবার জন্য তিনি বইও লিখেছেন, ‘মজার খেলা দাবা।’ যা দাবাড়ুদের জন্য প্রাথমিক পাঠ।

আগামীকাল সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে এই পদক অনুষ্ঠান হবে। প্রধান উপদেষ্টা ড.ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক প্রদান করবেন। রাণী হামিদ ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় ক্রীড়া পুরস্কার সহ নানা সংগঠন, সংস্থার অনেক স্বীকৃতি পদক পেয়েছেন ক্যারিয়ার জুড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর