শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

নভেম্বরে সীমান্তে ভারত-মিয়ানমারের ২৬০৮ নাগরিক আটক

প্রকাশের সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে গত নভেম্বর মাসে। অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ২ হাজার ৫৯৭ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।

সোমবার (৯ ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য জানান। একই সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ৪৯২ জন বাংলাদেশিকে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।-খবর তোলপাড়।

তিনি জানান, সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২০৯ জন চোরাচালানি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪৯২ জন বাংলাদেশি নাগরিক ও ১১ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ২ হাজার ৫৯৭ জন মিয়ানমার নাগরিককে আটকের পর তাদেরকে নিজ দেশে ফেরত দেওয়া হয়েছে।

নভেম্বর মাসে সীমান্তে বিজিবির অভিযানে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট ১৭২ কোটি ২ লাখ ৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করা হয়েছে।

এ ছাড়া ৬টি পিস্তল, ৮টি গান জাতীয় অস্ত্র, ১টি রাইফেল, ১টি রিভলভার, ৭টি ককটেল, ৪টি ম্যাগাজিন এবং ৪২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর