শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ভেড়ামারা প্রি-ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪


জাহাঙ্গীর হোসেন জুয়েল,কুষ্টিয়া:

কুষ্টিয়ার ভেড়ামারা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ভেড়ামারা প্রি-ক্যাডেট স্কুলে মঙ্গলবার দুপুর ১২টার সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান’২৪ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।

সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি ও সরকারি কলেজে ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, ইয়াসমিন খাতুন, ভেড়ামারা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিল উল্লাহ, সহকারি অধ্যাপক মনোয়ার হোসেন, প্রভাষক আমিরুল ইসলাম, প্রভাষক আনিছুর রহমান, প্রভাষক সাইফুল ইসলাম, সরকারি ভেড়ামারা পাইলট মাধ্যামিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মতিউর রহমান, মাদ্রাসার সুপার হাফেজ ফয়জুল আজিজ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন ভেড়ামারা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিণ্ঠাতা প্রধান শিক্ষক ফিরোজা খাতুন। সর্বশেষে প্রি-ক্যাডেট স্কুলের ছাত্র-ছাত্রীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর