শিরোনাম
স্বাগতম:
মাঝ সাগরে জাহাজ বিকল, আটকা পড়েছে ৭১ যাত্রী
শাহীন, কক্সবাজার:
সেন্টমার্টিন থেকে ফেরার পথে মাঝপথে বিকল হয়ে গেছে এমভি গ্রীন লাইন জাহাজ। মাঝপথে আটকে আছে জাহাজের ক্রুসহ ৭১ জন যাত্রী। যেখানে বিজিবি-কোস্ট গার্ড তাদের উদ্ধারে কাজ শুরু করেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফেরার পথে বঙ্গোপসাগরের টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া অংশে নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পরপরই জাহাজটি কূলে এসে নোঙর করে।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান উদ্দিন।
তিনি বলেন, আটকা পড়া ক্রুসহ ৭১ জনকে উদ্ধারে বিজিবি-কোস্ট গার্ড কাজ করছে। তারা ঘটনাস্থলে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বাস পাঠানো হয়েছে তাদের কক্সবাজারে ফেরাতে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর









Chief Editor-Dipali Rani Roy