সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ফলজ বৃক্ষের চারাগাছ বিতরণ

প্রকাশের সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫


প্রহলাদ মন্ডল সৈকত:

দরিদ্র পরিবারের সদস্যের পুষ্টির চাহিদা পুরন ও সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে ইউ কে’র সহযোগিতায় ও ইসলামিক রিলিফ বাংলাদেশের বাস্তবায়নে রাজারহাট উপজেলার সাতটি ইউনিয়নের ২ হাজার ৭৫০জন উপকারভোগীর মাঝে উন্নতজাতের আম, পেয়ারা ও লেবুর চারাগাছ বিতরণ করা হয়েছে।

সোমবার(২৩জুন) সকাল ১১টায় রাজারহাট উপজেলা ইসলামিক রিলিফ বাংলাদেশ অফিস চত্বরে ফলজ বৃক্ষের চারাগাছ বিতরনের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান। এসময় রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: শরীফ আহম্মদ, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা মনজুরুল ইসলাম ও মনিটরিং অ্যান্ড রিপোর্টিং কর্মকর্তা ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর