মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

ভূরুঙ্গামারীতে দাফনের দেড় মাস পর কবর থেকে লাশ উত্তোলন

প্রকাশের সময়: রবিবার, ৯ জুন, ২০২৪

 

 

সংবাদদাতা, ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দাফনের দেড় মাস পর আদালতের নির্দেশে কবর থেকে ফয়জার রহমান (৪৫) নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

৯জুন রবিবার সকালে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের গনাইর কুটি গ্রাম থেকে লাশটি উত্তোলন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলামের উপস্থিতিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ লাশ উত্তোলন করে।

মামলা সূত্রে জানাযায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১৮ এপ্রিল বানুর কুটি গ্রামে ফয়জার রহমানসহ অপর দুই ব্যক্তি প্রতিপক্ষের হামলায় আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ওই দিনই ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করায়। হাসপাতাল কর্তৃপক্ষ গত ২০ এপ্রিল ফয়জার রহমানকে ছাড়পত্র প্রদান করেন। তাকে বাড়িতে আনা হলে তিনি অসুস্থ্য হয়ে পড়েন এবং গত ২৫ এপ্রিল মারা যান।

এ ঘটনায় ফয়জার রহমানের ছেলে হাফিজুর রহমান বাদী হয়ে গত ১লা মে ভূরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কুড়িগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত ১৫ মে এক আদেশে কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেন।

ভূরুঙ্গামারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম বলেন, আদালতের নির্দেশ ও কুড়িগ্রাম জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। লাশটি কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

ভূরুঙ্গামারী থানার (ওসি) রুহুল আমিন বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে বিজ্ঞ আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর