সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে একই বাজারের ৫টি দোকানে চুরি, আতংকি ব্যবসায়ীরা

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের রাজারহাটে চোরেরা বিভিন্ন হাট বাজারের ১০টি দোকান ও ৩০টি বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। গত এক সপ্তাহে বিদ্যানন্দ ইউনিয়নের সুখদেব কাশেম বাজারের ২দফায় ৫টি দোকান চুরি যাওয়ায় ওই বাজারের ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়েছে।

চুরি ঠেকাতে তারা রাত জেগে পাহারা দিচ্ছে।

বাজারের দোকান চুরি যাওয়ার অভিযোগ থানায় দায়ের করায় প্রতিশোধ নিতে চোরেরা মরিয়া হয়ে বাজারের অন্যান্য দোকান গুলোতে চুরি করে চম্পট দিচ্ছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করছেন।

একই রাতে ওই বাজারের ৩ দোকানে চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। এছাড়া উপজেলার বেশ কয়েকটি হাটে আরও ৫টি দোকান ও কয়েক গ্রামের ৩০টি বাড়িতে চুরি সংঘটিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বিশেষ করে গত সোমবার(২৫জুন) গভীর রাতে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুখদেব বাজারের সহিদারের গালামাল দোকানে সিঁধ কেটে নগদ ২হাজার টাকা, ১০টি সয়াবিন তেলের বোতলসহ অন্যান্য মালামাল, বাবলু মিয়ার ফ্লেক্্ির লোডের দোকোনে একটি বড় ট্যাব মোবাইল, নগদ ১০ হাজার টাকা, বেশ কিছু সিমকাডে ও মিনিট কার্ড, আহাদ আলীর গালামালের দোকানে নগদ ৬হাজার টাকাসহ ১০টি সয়াবিন তেলের বোতল সহ বিভিন্ন ধরণের মালা মাল চুরি করে নিয়ে যায় চোরেরা।

এছাড়া এক সপ্তাহ আগে একই বাজারের ভাষার গালামালের দোকান ও আঃ হাইয়ের গালামালের দোকান চুরি যাওয়ায় রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী ব্যবসাীরা।

এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান পিপিএম বলেনৃ, কয়েকদিনের আগে ওই বাজারের ২টি দোকান ছিঁচকে চুরি হওয়ার খবর পেয়েছি। পরের চুরির বিষয় কেউ কিছু জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর