শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ

প্রকাশের সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা প্রয়োজন এবং সেই লক্ষে আপনারা কাজ করে যাবেন’- সোমবার(৮ডিসেম্বর) সকাল ১০টায় রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের মতবিনিময় সভায় কুড়িগ্রামের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন-কুড়িগ্রাম জেলায় জেলা প্রশাসক হয়ে এসে আমি গর্বিত। কারণ এটি একটি সম্ভবনাময় জেলা। কুড়িগ্রাম জেলায় ৪শত শষ্য ভান্ডার রয়েছে। এখানে কাজ করার মতো অনেক সেক্টর রয়েছে। আশা করি আপনাদের সকলের সহযোগীতায় জেলাকে এগিয়ে নিয়ে যেতে পারবো।

তিনি নির্বাচন নিয়ে আরও বলেন- জুলাই আন্দোলনের পর কুড়িগ্রাম জেলাসহ সারাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে হবে শান্তিপূর্ণ ও জবাবদিহিতা।

এছাড়া রাজারহাট উপজেলায় প্রশাসনসহ সকলকে স্বাস্থ্য শিক্ষার উপর নজর দিতে হবে। স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল বাড়ানোর ব্যবস্থা করা হবে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড ডে চালু হয়েছে। কোথাও কোন সমস্যা দেখতে পেলে তাৎক্ষনিকভাবে জানাবেন। স্থানীয় সমস্যাগেুলোকে চিহ্নিত করে রাজারহাটকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তিনি সে বিষয়ে আলোকপাত করেন।

এ সময় রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আ.ওয়াদুদ, রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পঃপ কর্মকর্তা ডা: গোলাম রসুল রাখি, উপজেলা প্রকৌশলী আব্দুর রশীদ মন্ডল, উপজেলা নির্বাচন অফিসার মোছা. মাহবুবা বেগম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক এডভোকেট শফিকুল ইসলাম, অধ্যক্ষ আবুল হোসেন সরকার, প্রেসক্লাব রাজারহাট’র সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সাংবাদিক ও সাহিত্যিক সরকার অরুন যদু, আসাদুজ্জামান আসাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আনিছুর রহমান লিটন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তি রানী, এনসিপি নেতা রাশেদুল ইসলাম ও ছাত্র নেতা আল মিজান মাহিন সহ অনেকে।

এর আগে কুড়িগ্রাম জেলা প্রশাসকের নিকট অনুষ্ঠানের সভাপতি রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান রাজারহাট উপজেলার আয়তন, ভোটার, ভোটকেন্দ্র, জনসংখ্যা, কৃষি-মৎস্য, স্বাস্থ্য-শিক্ষা, ইতিহাস-ঐতিহ্য, চরাঞ্চলের উন্নয়নসহ বিভিন্ন দিক তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর