রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ
প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের রাজারহাট উপর দিয়ে বয়ে গেছে তিস্তা নদী। আর এই তিস্তা নদীর চরের মানুষের জিবন জীবিকা চলে বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের উপর। কিন্তু সেই ফসল যদি বন্যা বা খরায় বিনষ্ট হয় তাহলে তাদের পরিবার-পরিজন অনাহারে -অর্ধাহারে দিনাতিপাত করে। প্রতিবছর চরাঞ্চলগুলো বন্যার পানিতে বড় ধরণের ক্ষতিগ্রস্ত হয় কৃষকরা।
গত বর্ষা মৌসুমেও ক্ষতিগ্রস্থ হয়েছে অনেক কৃষক। তাই রাজারহাট উপজেলা প্রশাসন ওই সব কৃষকদের পূণর্বাসনের জন্য ক্ষতি পুষিয়ে নিতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীর চরাঞ্চরের ক্ষতিগ্রস্থ ৫৭জন কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করেছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের তিস্তা নদীর চর গতিয়াসাম এলাকায় ৩০জন কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ত্রান ও পূণর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী ও সাবেক ইউপি সদস্য সহিদুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে বিদ্যানন্দ ও নাজিমখান ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ২৭জন কৃষকদের মাঝেও স্প্রে মেশিন বিতরণ করা হয় বলে উপজেলা প্রশাসন নিশ্চিত করেছেন।









Chief Editor-Dipali Rani Roy