সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রংপুরে ‘বিজয় মেলা’২৫ এর উদ্বোধন

প্রকাশের সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

পিআইডি, রংপুর :

মহান বিজয় দিবস উপলক্ষ্যে রংপুর জেলাপ্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ‘বিজয় মেলা, ২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৬ই ডিসেম্বর থেকে ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রি. পর্যন্ত (তিন দিনব্যাপী) এই মেলা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) রংপুর জিলা স্কুল মাঠে দুপুর ১২:৩০ মিনিটে এই বিজয় মেলার উদ্বোধন করা হবে। চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্য এই মেলায় স্থান পাবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।

উল্লেখ্য, রংপুর স্থানীয় সরকারের উপপরিচালক খৃষ্টফার হিমেল রিছিল স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর