সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যু: ৭ দিন শোক পালন করবে বিএনপি

প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী শোক পালন করবে বিএনপি। মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী শোক পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দেশে বিএনপির সকল কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। সর্বস্তরের নেতাকর্মীরা সাতদিন ব্যাপী কালো ব্যাজ পরিধান করবে। দলীয় কার্যালয়ে সাতদিন ব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল হবে।’-খবর তোলপাড়।

এছাড়া, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ও নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শোকবই রাখা হবে বলে জানিয়েছেন তিনি।

খালেদা জিয়ার জানাজা ও দাফনের বিষয়ে পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর