রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ঘুষ নিয়ে খাদ্য নিয়ন্ত্রক ও ডিলারের মধ্যে মারামারি

প্রকাশের সময়: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের রৌমারীতে ঘুষ নিয়ে খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মিজানুর রহমান ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুর রাজ্জাকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার(২০জানুয়ারী) দুপুর আড়াইটার দিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আব্দুর রাজ্জাক উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার। আবু হাসনাত মো. মিজানুর রহমান রৌমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। মারামারির বিষয়ে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে ডিলার আব্দুর রাজ্জাক কালবেলাকে জানান, লেনদেন নিয়ে তার সঙ্গে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়েছে। তবে বিষয়টি ইউএনও স্যার মীমাংসা করে দেবেন বলে জানান।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত বলেন, টিসিবি কার্যক্রমের চালের ডিও নিয়ে ওই যুবদল নেতা ও খাদ্যবান্ধবের ডিলার উত্তেজিত হয়ে আমাকে মারধর করেন। এ বিষয়ে ইউএনও স্যারকে অবগত করেছি এবং তার পরামর্শ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন বলেন, বিষয়টি আমি জেনেছি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক থানায় লিখিত অভিযোগ দেবে শুনেছি। অভিযোগ দিলে থানা থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর