২ দিনের সফরে রংপুরে আসছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় উপদেষ্টা
পিআইডি, রংপুর:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়; শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান দুই দিনের সফরে রংপুর জেলায় আসছেন।
সফরসূচি অনুযায়ী, উপদেষ্টা শুক্রবার (২৩শে জানুয়ারি) সকাল ৯:০০ টায় রংপুর জেলার জুলাই গণঅভ্যুথানে শহিদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর তিনি ৯:১৫ মিনিটে রংপুরের আরডিএ ও ১০:৪৫ মিনিটে তাজহাট জমিদার বাড়ি পরিদর্শন করবেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা একই দিনে সকাল ১১:৩০ মিনিটে রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। তিনি দুপুর ২:৪৫ মিনিটে মিঠাপুকুর উপজেলায় এলজিইডি উদ্যোগে বাস্তবায়নাধীন GRRIIP-এর আওতায় বলদিপুকুর হতে তাজপুর সাদা ফকির রাস্তার কাজ পরিদর্শন করবেন।
সফরসূচিতে উল্লেখ করা হয়েছে, উপদেষ্টা বিকাল ৩:৩০ মিনিটে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে বিকাল ৩:৪৫ মিনিটে পীরগঞ্জ উপজেলায় এলজিইডির উদ্যোগে বাস্তবায়নাধীন RCIP-এর প্রকল্পের আওতায় সানেরহাট জিসি-রহমতপুর জিসি রাস্তার কাজ পরিদর্শন করবেন।
রংপুর জেলা সফর শেষে উপদেষ্টা ওই দিন বিকাল ৪:১৫ মিনিটে বগুড়ার উদ্দেশে রংপুর ত্যাগ করবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়; শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব আকন্দ মোহাম্মদ ফয়সার উদ্দীন স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।









Chief Editor-Dipali Rani Roy