সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী অনন্ত কুমার দেব আর নেই কুড়িগ্রাম জেলা প্রশাসকসহ বিভিন্ন মহলের শোক

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, ভাওয়াইয়া ও লোকগানের প্রখ্যাত শিল্পী অনন্ত কুমার দেব আর নেই। সোমবার(২৬জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

অনন্ত কুমার দেব ১৯৫৩ সালের ১৬ মার্চ কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের দেবালয় গ্রামে জন্মগ্রহণ করেন। তার মা প্রফুল্ল বালা ও বাবা যতীন্দ্রনাথ দেবের হাতেই সংগীতে তার হাতেখড়ি। ছোটবেলা থেকেই সংগীতচর্চার মধ্য দিয়ে বেড়ে ওঠা এই শিল্পী ভাওয়াইয়া, লোকগীতি ও গ্রামবাংলার গানে অসাধারণ পারদর্শিতা অর্জন করেন।

তিনি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার, রংপুর আঞ্চলিক কেন্দ্রের একজন নিয়মিত শিল্পী হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করেছেন। তার দরদভরা কণ্ঠ ও গায়কী ভাওয়াইয়া গানের ভান্ডারকে সমৃদ্ধ করেছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রয়াণে কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

প্রয়াত শিল্পীর অন্ত্যেষ্টিক্রিয়া মঙ্গলবার(২৭জানুয়ারী) দুপুর ১২ টায় তার নিজ গ্রাম দেবালয়ের শ্মশানে অনুষ্ঠিত হয়।

প্রয়াত শিল্পী অনন্ত কুমার দেবের মৃত্যুতে কুড়িগ্রাম জেলা প্রশাসক মিজ অন্নপূর্ণা দেবনাথ, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো, আল ইমরান, জেলা তথ্য অফিসার শাহাজাহান আলী, কুড়িগ্রাম প্রেসক্লাব ও প্রেসক্লাব রাজারহাটসহ সকল সাংবাদিকগণ এবং দৈনিক তোলপাড় ও আলোকিত রাজারহাট পরিবার বিদেহীর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর