সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

গণভোট উপলক্ষে কুড়িগ্রামে ধর্মীয় নেতাদের সঙ্গে সুজনের সংলাপ

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬


সংবাদদাতা, কুড়িগ্রাম:

‘দেশ মেরামতের সুযোগ এখন আপনারই হাতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণভোট ২০২৬ উপলক্ষে কুড়িগ্রামে ধর্মীয় নেতৃবৃন্দ, ইমাম ও পুরোহিতদের অংশগ্রহণে সচেতনতা বৃদ্ধিমূলক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রামের হলরুমে জেলার অর্ধশতাধিক ধর্মীয় নেতার উপস্থিতিতে এ সংলাপের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

সুজন কুড়িগ্রামের সভাপতি খায়রুল আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক রনি।

এর আগে সুজনের প্রধান নির্বাহী ড. বদিউল আলম ভার্চুয়ালি যুক্ত হয়ে উপস্থিত সকলের সঙ্গে মতবিনিময় করেন। তিনি গণভোটের গুরুত্ব তুলে ধরে সঠিক তথ্য প্রচার এবং সাধারণ মানুষের বিভ্রান্তি দূর করতে তৃণমূল পর্যায়ে ধর্মীয় নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক বলেন, শান্তিপূর্ণ ভোটদান নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি, সঠিক ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা এবং গুজব প্রতিরোধে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এসময় রাষ্ট্রের সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) গোলাপি রঙের ব্যালটের মাধ্যমে হ্যাঁ বা না ভোট প্রদানের জন্য সকল ভোটারের প্রতি আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে জেলা সুজন সভাপতি খায়রুল আনাম বলেন, গণভোট কী এবং কেন এটি অনুষ্ঠিত হচ্ছে। সে বিষয়গুলো সাধারণ মানুষের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে হবে। ‘দেশটা আমার, আপনার, আমাদের সকলের। এই দেশকে ধ্বংস হতে দেওয়া যাবে না। সুজন একটি অরাজনৈতিক সংগঠন। আমরা সবসময় সাধারণ মানুষের কল্যাণে ও ন্যায্য অধিকার আদায়ে কাজ করে আসছি। সবাই সহযোগিতা করে আমাদের পাশে থাকবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর