রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম

৪ লাখ প্রবাসী পোস্টাল ব্যালট এলো বাংলাদেশে

প্রকাশের সময়: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

প্রথমবারের মতো প্রবাসীরা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেয়ার সুযোগ পেয়েছেন। ভোট দিতে আগ্রাহী প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ আগেই শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসীরা পোস্টাল ব্যালট হাতে পেয়ে ভোটদান সম্পন্ন করে ব্যালট বাংলাদেশে পাঠাতে শুরু করেছেন। ইতোমধ্যে দেশে ৪ লাখেরও বেশি ব্যালট পাঠিয়েছে প্রবাসি ভোটাররা।-খবর তোলপাড়।

ইসির আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের প্রধান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান জানিয়েছেন, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত ৪ লাখ ১ হাজার ৪৬০টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসেছে পৌঁছেছে। ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছেছে। ৫ লাখ ২৬ হাজার ৪৯৮ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোট প্রদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৮২ হাজার ৮১৭ জন।

তিনি আরও জানান, প্রবাসী ভোটারদের মধ্যে ৪ লাখ ৪৯ হাজার ৬টি পূরণকৃত ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে। এরই মধ্যে ৪ লাখ ১ হাজার ৪৬০টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। পৌঁছানো ব্যালট গুলোর মধ্যে ১ লাখ ২৪ হাজার ৭৪৬টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যেসব পোস্টাল ব্যালট পৌঁছাবে, কেবল সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর