সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল

প্রকাশের সময়: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

সাজু:

কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলী আর নেই। গত শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায়
রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগসহ নানা রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হোসেন আলী কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের ত্রিমোহনী এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে। তিনি গত ১১ বছর থেকে জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুড়িগ্রাম ত্রিমোহনীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কার্যালয়ের মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা ও তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর