সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে কেন্দ্রে কেন্দ্র নিয়ে গেল ব্যালট বাক্স

প্রকাশের সময়: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৬৩টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সীলসহ ভোটের সব উপকরণ নিয়ে যাওয়া হয়েছে।

বুধবার(১১ফেব্রুয়ারী) দুপুরে নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মো. আল ইমরান ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে এসব নির্বাচনী সামগ্রী হস্তান্তর করেছেন। বিষয়টি উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী অফিসার মো. আল ইমরান নিশ্চিত করেছেন।

নির্বাচনী সরঞ্জাম, প্রয়োজনীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে প্রিজাইডিং অফিসাররা ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহনে ভোট কেন্দ্রে নিয়ে যান। উপজেলায় ৬৩টি ভোট কেন্দ্রে এবং ৩৩৭টি ভোট কক্ষ রয়েছে। এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৭৪হাজার ৮২৯ জন। এর মধ্যে পুরুষ ৮৫ হাজার ৪৪৩ জন, মহিলা ৮৯ হাজার ৩৮৬জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর