ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ জন নারী প্রার্থী বিজয়ী যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের কাছাকাছি আসনে জয় পেয়ে এককভাবে সরকার গঠনের অবস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯টি আসনের বেসরকারি ফলাফলে দলটির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা এখন পর্যন্ত ১৮১টিতে জয় পেয়েছেন।-খবর তোলপাড়।
এই ১৮১ বিজয়ীর মধ্যে বিএনপির ৬ নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা।
বিজয়ী নারী প্রার্থীরা হলেন—
মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা
ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো
সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা
ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ
ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল
নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা
নির্বাচনে নারী প্রার্থীদের এ জয়কে দলটির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন অনেকে।









Chief Editor-Dipali Rani Roy