সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিএনসিসির দায়িত্ব পালন

প্রকাশের সময়: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

সংবাদদাতা, কুড়িগ্রাম:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশব্যাপী পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমে বিএনসিসি সদস্যগণ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।

এই কার্যক্রমের অংশ হিসেবে বাহিনীর সদস্যরা নির্বাচন কমিশন সচিবালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সমূহে দায়িত্ব পালন করেন। এই দায়িত্ব পালনের জন্য বিএনসিসির অধীনে ৫টি রেজিমেন্ট যথাক্রমে রমনা রেজিমেন্ট ঢাকা; ময়নামতি রেজিমেন্ট কুমিল্লা; কর্ণফুলী রেজিমেন্ট চট্টগ্রাম; সুন্দরবন রেজিমেন্ট খুলনা এবং মহাস্থান রেজিমেন্ট রাজশাহীর ক্যাডেটগণসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করে যেখানে সেনা, নৌ ও বিমান শাখার ১৪০৮ জন ক্যাডেট, ৩০ জন সার্ভিস অফিসার, ৫১৪ জন বিএনসিসিও/পিইউও, সামরিক প্রশিক্ষক এবং বেসামরিক কর্মচারী দায়িত্ব পালন করেন।

এ দিকে ৩৪ বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটেলিয়ন কমান্ডার মোঃ আশরাফ আলী, বিএনসিসি ও দিনাজপুর, ঠাকুরগাঁ, নীলফামারী,পঞ্চগড় জেলার রিটার্নিং কর্মকর্তার চাহিদা অনুযায়ী সেকশনে বিভক্ত করে মোট চার সেকশন ক্যাডেট চারটি জেলায় জেলা কন্ট্রোল রুমে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেন।

এ সময় উক্ত চার জেলার বিএনসিসিও, পি ইউ ও গণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর