সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

উলিপুরে মুন্সিবাড়ী জমিদার বাড়ির ২ মন্দিরে চুরির অ‌ভি‌যোগ

প্রকাশের সময়: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬


আব্দুল মালেক :

কুড়িগ্রামের উলিপুরে ঐতিহ্যবাহী মুন্সিবাড়ী জমিদার বাড়ি এলাকায় অবস্থিত দুইটি প্রাচীন মন্দিরে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে বুধবার সকাল ৬টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটান বলে মন্দির কমিটির লোকজন অভিযোগ করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতের কোনো এক সময় উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের প্রাচীন মুন্সিবাড়ী চত্বরে অবস্থিত লক্ষ্মী নারায়ণ জিও মন্দির এবং গৌড় নিতাই মন্দিরে প্রবেশ করে মূল্যবান মূর্তি ও পূজার সামগ্রী চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বুধবার সকালে মন্দিরে পূজা দিতে এসে পু‌রো‌হিত ও এলাকাবাসী মন্দিরের দরজা খোলা ও ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে খোঁজ নিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন তারা।

এ সময় লক্ষ্মী নারায়ণ জিও মন্দির থেকে একটি পূজার ঘণ্টা, একটি কাঁসি, একটি শঙ্খ ও একটি কর্তাল। অপরদিকে গৌড় নিতাই মন্দির থেকে কাসার তৈরি একটি গোপালের মূর্তি (যার ওজন আনুমানিক ৫০০ গ্রাম) এবং প্রায় এক কেজি ওজনের গৌড়-নিতাইয়ের দুটি মূর্তি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয় বাসিন্দারা জানান, মন্দির দুটি বহু পুরনো ও ঐতিহ্যবাহী। এসব মূর্তি ও পূজা সামগ্রী কেবল ধর্মীয় নয়, ঐতিহাসিক মূল্যও বহন করে। দ্রুত চোরদের শনাক্ত করে চুরি হওয়া মূর্তি ও সামগ্রী উদ্ধারের দাবি করেন তারা।

লক্ষ্মী নারায়ণ জিও মন্দির কমিটির সভাপতি শ্রী গৌরঙ্গ চন্দ্র সরকার বলেন, মন্দিরের পুরোহিত পঙ্গ চন্দ্র মোহন্ত বাদী হয়ে মামলা করবেন। তবে কারো প্রতি আমাদের সন্দেহ নেই। কে বা কারা এই কাজটি করেছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ ইবনে সিদ্দিক বলেন, এ ঘটনায় মন্দিরের পুরোহিত বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করার জন্য থানায় এসেছেন। মামলার প্রস্তুতি চলছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর