সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল, সাময়িক বন্ধ রেল যোগাযোগ

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনের ধাক্কায় একটি মোটরসাইকেল ভেঙে কয়েক টুকরো হয়ে গেছে। এ ঘটনায় ট্রেনের ইঞ্জিনের মেইন রিজার্ভার পাইপ খুলে গেলে সাময়িকভাবে বিকল হয়ে পড়ে ট্রেনটি। আতংকিত হয়ে পড়ে কয়েক হাজার রেলযাত্রী। ফলে কয়েক ঘন্টার জন্য ওই লাইনে বন্ধ হয়ে পড়ে রেল যোগাযোগ। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে কুড়িগ্রাম থেকে রংপুরগামী রমনা কমিউটার লোকাল ট্রেন (ডাউন-১৩৩) রাজারহাট কারিগরি ও বাণিজ্যিক কলেজ সংলগ্ন রেললাইনের পাশে রাখা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে।

সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে কয়েক টুকরো হয়ে যায়। পরে ট্রেনটি রাজারহাট ভূমি অফিস সংলগ্ন রেললাইনের ওপর থামানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি চলাচলের সময় রেললাইনের একপাশে রাখা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রেনের ইঞ্জিনের মেইন রিজার্ভার পাইপ খুলে যায়। ফলে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে লোকোমাস্টার তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে দেন।

ট্রেন পরিচালক মো: কিবরিয়া বলেন, “প্রাথমিকভাবে ট্রেনের বেশ কয়েকটি পা-দানি এবং ইঞ্জিনের মেইন রিসার্ভার পাইপ খুলে যাওয়ার বিষয়টি চোখে পড়ে। আরও কয়েক জায়গায় ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই অবস্থায় এ ইঞ্জিন ব্যবহার করে ট্রেন চালানো সম্ভব হবে না। বিকল্প রেক ব্যবহার করে ট্রেনটি সরিয়ে নেওয়া হবে।”

ঘটনার ফলে ওই রুটে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘন্ন ঘটতে পারে বলে জানিয়েছে রেলওয়ে রাজারহাট স্টেশন মাস্টার সুমন মিয়া। তিনি আরও জানান, কিছু সময়ের মধ্যেই বিকল্প রেক ব্যবহার করে ট্রেনটি সরিয়ে লাইন ক্লিয়ার করা হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা ৬টায়ও রেক ইঞ্জিন না আসায় ট্রেনটি সরানো সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর