ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ নির্ধারণ
পবিত্র মাহে রমজান শেষেই ঈদুল ফিতর। ঈদের আনন্দ ভাগাভাগি করতে কর্মস্থল ছেড়ে ঘরমুখী হয় লাখো লাখো লাখো মানুষ। ঘরমুখো মানুষদের যাতায়েত সুবিধার্থে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ৩ মার্চ থেকেই ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু হবে। –খবর তোলপাড়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও দুই অঞ্চলের টিকিট দুই ভাগে বিক্রি হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকালে। আর পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুরে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে
এবার ঈদে ৫ জোটা-২০টি স্পেশাল ট্রেন যুক্ত করা হবে বলেও জানায় রেল কর্তৃপক্ষ।









Chief Editor-Dipali Rani Roy