আমরা কোন অন্যায়ের সাথে আপোষ করব না বললেন নবাগত এমপি মোস্তাফিজুর রহমান
সংবাদদাতা, চিলমারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের চিলমারীতে “বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে” এসব কথা বলেন, নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। শুক্রবার (২৭শে ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫টায় “থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, মাওলানা জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সাধারণ সম্পাদক” ফজলুল করিম মিঠুন এর সভাপতিত্বে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর, চিলমারী উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সংসদ সদস্য (কুড়িগ্রাম-৪) আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল বারী সরকার, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা ইয়ার আলীসহ আরও অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য (কুড়িগ্রাম-৪) আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, আলোচনার সময় “আমরা কোন অন্যায়ের সাথে আপোষ করব না” আর কেউ অন্যায় করলে তাকে প্রশ্রয় দিব না, বলে জানান তিনি।
পরে আলোচনা শেষে দোয়া করা হয়েছে। দোয়া পরিচালনা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি মাওলানা মতিউর রহমান।









Chief Editor-Dipali Rani Roy