সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে জাতীয় ইঁদুর নিধন অভিযান অনুষ্ঠিত

প্রকাশের সময়: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় ইঁদুর নিধন অভিযান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবছর ওয়াহেদ আলী নামের এক কৃষক ফাঁদ দিয়ে সর্বোচ্চ আড়াইশত ইঁদুর নিধন করায় তাকে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে পুরষ্কার দেয়া হয়েছে।

বুধবার(৩০অক্টোবর) সকালে রাজারহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় ইঁদুর নিধন অনুষ্ঠানে পুরষ্কার তুলে দিয়েছেন ভারপ্রাপ্ত রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আশাদুল হকসহ অতিথিবৃন্দ।

এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রহমত আলী, রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কৃষিবীদ হৈমন্তী রানী ও প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত।

অনুষ্ঠানে সকল কৃষককে ইঁদুর নিধন করার পরামর্শ দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর