শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

পাবনায় ইয়েলো ল্যাম্প’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশের সময়: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

সংবাদদাতা, পাবনা:

‘সচেতন জনতা নিরাপদ রাস্তা’ এই শ্লোগানে কাজ করা সেচ্ছাসেবী সংগঠন ইয়েলো ল্যাম্প’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে পাবনায়।

এ উপলক্ষে শনিবার (২৩ নভেম্বর) দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর প্ল্যাকার্ড ও হলুদ ছাতা নিয়ে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

শোভাযাত্রা শেষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে আলোচনা সভা শেষে দেশের ক্রান্তিকালে স্বেচ্ছায় ট্রাফিক নিয়ন্ত্রণে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠান সমূহকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে ছিল পুরস্কার বিতরণ।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী শাহনেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন- পাবনা জেনারেল হাসপাতালের ডিপার্টমেন্ট অফ অর্থোপেডিক সার্জারি বিভাগের চিকিৎসক ডা. আবু তালেব, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মালেক, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক এস এম ফরিদুর রহিম, পাবনা পুলিশ ট্রাফিক ইউনিটের ট্রাফিক ইনচার্জ আব্দুল বারী।

ইয়েলো ল্যাম্পের সভাপতি মো. শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম শোভন।

ইয়েলো ল্যাম্পের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম শোভন বলেন, ‘সংগঠনটির মুল উদ্দেশ্য সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত ব্যক্তিকে চিকিৎসা সেবা নিশ্চিত করা ও জনসচেতনতা তৈরীর মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধ করা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর