বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ অপরাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

উলিপুরে বজ্রপাতে প্রাণ গেলো দর্জির

প্রকাশের সময়: সোমবার, ২০ মে, ২০২৪

জেলা সংবাদদাতা, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি যাওয়ার পথে বজ্রপাতে মেহের জামাল (৫০) নামের এক দর্জি নিহত হয়েছেন।

রোববার (১৯ মে) রাত ১০টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের চৌমুহনী বাজার থেকে বাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড়ের নয়ার হাট এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, রোববার রাত ৮টার দিকে বজ্রবৃষ্টি শুরু হয়। পরে বৃষ্টি থামার পর মেহের জামাল দর্জি বেগমগঞ্জ ইউনিয়নের চৌমুহনী বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাত ১০টার দিকে কাজ শেষে বাড়ি যাওয়ার পথে ওয়াপদা সড়কে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, বজ্রপাতে একজন মারা গেছেন বলে শুনেছি। তবে তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলায়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর