• শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশ সফরের মূল উদ্দেশ্য ছিল দেশের মানুষের স্বার্থ রক্ষা করা সংসদে বাংলাদেশের প্রধানমন্ত্রী খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে বিশাল সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক চৌদ্দ চরে ২৩টি বাল্যবিবাহ রোধ করলেন ফ্রেন্ডশিপ রাজারহাটে চরের দরিদ্র মানুষের মাঝে ছাগল, ধান ও সবজি বীজ বিতরণ করলেন ড. আতিক মোজাহিদ এমপি শিল্প ও ব্যাবসা খাতে লাইসেন্স প্রক্রিয়া সহজ করছে সরকার —দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ধরণীবাড়ী তেলিপাড়া জামে মসজিদে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব দিলো চীন একই প্রশ্নে পরীক্ষা হবে মাদরাসা-কারিগরি ও সাধারণ শিক্ষা বোর্ডে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল ভ্রাম্যমান আদালতে ২ মাদকসেবীর জেল-জরিমানা
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কামিল পরীক্ষায় ফল প্রকাশ, পাস ৮৯.৮২ শতাংশ

প্রধান প্রতিবেদক:
Update : রবিবার, ১০ মে, ২০২৬

 

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা ২০২৪ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় মোট ৮৯ দশমিক ৮২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। সারা দেশের ১৬৭টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেন ৪২ হাজার ৩৩৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৩৭ হাজার ৬২২ জন।

রোববার (১০ মে) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবু জাফর খান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম উপাচার্যের কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন।-খবর তোলপাড়।

ফল প্রকাশ অনুষ্ঠানে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় অল্প সময়ের মধ্যে ফল প্রকাশ সম্ভব হওয়ায় সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টা প্রশংসার দাবিদার।” তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং দ্রুত ও নির্ভুলভাবে ফল প্রকাশকে বিশ্ববিদ্যালয়ের অন্যতম অগ্রাধিকার বলে উল্লেখ করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রথম বর্ষে পাসের হার ৮৩ দশমিক ৫১ শতাংশ। আর চূড়ান্ত বর্ষে পাসের হার ৯৬ দশমিক ১২ শতাংশ। চূড়ান্ত বর্ষের মেধাতালিকায় শীর্ষে রয়েছে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা, ছারছীনা দারুসুন্নত কামিল মাদরাসা ও ঝালকাঠি এন এস কামিল মাদরাসা। অন্যদিকে প্রথম বর্ষে শীর্ষস্থান অর্জন করেছে বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা, সরকারি মাদরাসা ই আলিয়া ঢাকা ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা।

শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করার ওপর গুরুত্ব দিয়ে উপাচার্য বলেন, “শুধু পরীক্ষা পরিদর্শন করলেই হবে না, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। দেশের সব মাদরাসাকে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হলো নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া, দ্রুত ফল প্রকাশ এবং সময়মতো শিক্ষার্থীদের হাতে সনদ ও নম্বরপত্র পৌঁছে দেওয়া। বর্তমানে চলমান এক বছর মেয়াদি কামিল পরীক্ষার ফলও দ্রুত প্রকাশ করা হবে বলে জানান তিনি।

প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, সেশনজট শূন্যের কোটায় নামিয়ে আনতে সংশ্লিষ্ট দপ্তর নিরলসভাবে কাজ করছে। দ্রুত পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের ধারাবাহিকতা বজায় রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, কামিল পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয় ২০২৬ সালের ৩ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর