• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদেশ সফরের মূল উদ্দেশ্য ছিল দেশের মানুষের স্বার্থ রক্ষা করা সংসদে বাংলাদেশের প্রধানমন্ত্রী খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে বিশাল সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক চৌদ্দ চরে ২৩টি বাল্যবিবাহ রোধ করলেন ফ্রেন্ডশিপ রাজারহাটে চরের দরিদ্র মানুষের মাঝে ছাগল, ধান ও সবজি বীজ বিতরণ করলেন ড. আতিক মোজাহিদ এমপি শিল্প ও ব্যাবসা খাতে লাইসেন্স প্রক্রিয়া সহজ করছে সরকার —দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ধরণীবাড়ী তেলিপাড়া জামে মসজিদে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব দিলো চীন একই প্রশ্নে পরীক্ষা হবে মাদরাসা-কারিগরি ও সাধারণ শিক্ষা বোর্ডে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল ভ্রাম্যমান আদালতে ২ মাদকসেবীর জেল-জরিমানা
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুপারি ব্যবসায়ী নিহত, আহত ৩

প্রধান প্রতিবেদক:
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

 

পিএম সৈকত:

 

কুড়িগ্রামের রাজারহাটে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের রামরতন হক কোল্ড স্টোরেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে চলা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়।

নিহত আইয়ুব আলী (৭৫) কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সলেয়া চৌকিদারের ছেলে এবং পেশায় সুপারি ব্যবসায়ী ছিলেন।
দুর্ঘটনায় আহত আরও তিন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। তবে ট্রাকচালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর