• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের রাজারহাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে সাংবাদিকদের অবহিতকরণ সভা কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুড়িগ্রামে রান্নাঘরের পেছন থেকে ১৪ ফুটের গাঁজার গাছ উদ্ধার, গ্রেপ্তার ১ আটোয়ারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ চিলমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে অ্যাডভোকেসি সভা জনস্বার্থেই ব্যয় করতে হবে প্রতিটি পয়সা : বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে চাঁদ দেখা যায়নি, রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা: ৫৬৭টি মণ্ডপে নির্বিঘ্নে দুর্গোৎসব পালনের প্রস্তুতি ভাইয়ের হাতে অঙ্কের খাতা, ঐশীর হাতে সংসারের কাজ… মাটির নিচে গর্তে লুকানো চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

আটোয়ারীতে বিনামূল্যে চর্ম ও কুষ্ঠরোগ শনাক্তকরণে মেডিকেল ক্যাম্প

প্রধান প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

Views: 0

পঞ্চগড়ের আটোয়ারীতে বিনামূল্যে চর্মরোগ ও কুষ্ঠরোগ শনাক্তকরণ এবং চিকিৎসাসেবা দিতে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বলরামপুর ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাড়া এলাকায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আটোয়ারী উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং রঅপঃ-ঊহফখবঢ় প্রকল্প ও দি লেপ্রসি মিশন বাংলাদেশের সহযোগিতায় ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর। ক্যাম্পে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমিদুর রহমান ও দি লেপ্রসি মিশন বাংলাদেশএর ফিল্ড মেডিকেল অফিসার ডা. সুয়েল মাটি । এসময় আরো উপস্থিত ছিলেন, প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার আনোয়ার হোসেন, রিজার্জ সুপারভাইজার মোঃ তোজাম্মেল হক, ব্র্যাকের প্রোগ্রাম অফিসার তপন কুমার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম প্রমুখ।-খবর ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়)।

ক্যাম্পে স্থানীয় জনগণের বিনামূল্যে চর্ম ও কুষ্ঠরোগ পরীক্ষা, রোগ শনাক্তকরণ, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়। বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে কুষ্ঠরোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করে চিকিৎসার আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকরা বলেন, কুষ্ঠরোগ নিয়ে ভয় বা লজ্জা পাওয়ার কিছু নেই। সময়মতো রোগ শনাক্ত করে নিয়মিত চিকিৎসা নিলে কুষ্ঠরোগ সম্পুর্ণ নিরাময় সম্ভব। আয়োজকরা জানান, প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং চর্ম ও কুষ্ঠরোগ দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনাই এ ধরণের ক্যাম্প আয়োজনের মূল লক্ষ্য। এ ধরণের কার্যক্রমের মাধ্যমে রোগীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং কুষ্ঠরোগ নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর