• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের রাজারহাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে সাংবাদিকদের অবহিতকরণ সভা কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুড়িগ্রামে রান্নাঘরের পেছন থেকে ১৪ ফুটের গাঁজার গাছ উদ্ধার, গ্রেপ্তার ১ আটোয়ারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ চিলমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে অ্যাডভোকেসি সভা জনস্বার্থেই ব্যয় করতে হবে প্রতিটি পয়সা : বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে চাঁদ দেখা যায়নি, রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা: ৫৬৭টি মণ্ডপে নির্বিঘ্নে দুর্গোৎসব পালনের প্রস্তুতি ভাইয়ের হাতে অঙ্কের খাতা, ঐশীর হাতে সংসারের কাজ… মাটির নিচে গর্তে লুকানো চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে একটি পিস্তল, গুলি, ইয়াবা এবং বোতল এস্কাফ উদ্ধার

প্রধান প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

Views: 2

হুমায়ুন কবির সূর্য:
এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসাবে কুড়িগ্রামের ফুলবাড়ী থানা এলাকায় ১ টি দেশী পিস্তল, ১ রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ও ৪ বোতল এস্কাফ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ শুক্রবার ভোর রাত তিনটার দিকে ফুলবাড়ী থানাধীন কাশীপুর ইউনিয়নস্থ অনন্তপুর মাষ্টারপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল উদ্ধার করে।

এসআরবি’র অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার অর্ন্তগত ৬নং কাশীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ অনন্তপুর মাস্টারপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান (৫০), পিতা-বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ এর বাড়ির পশ্চিম পাশের বাঁশ ঝাড়ের ভেতর থেকে ০১ টি দেশীয় তৈরি পিস্তল, ০১ রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ও ০৪ বোতল এস্কাফ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত মালামাল ফুলবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র-গোলাবারুদ ও মাদক উদ্ধারসহ সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এসআরবির প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর