• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের প্রতি নুসরাত ফারিয়ার সতর্কবার্তা বিশ্বকাপে সবচেয়ে বেশি বিদ্বেষমূলক বার্তার শিকার আর্জেন্টিনা দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা মক্কা-মদিনা আক্রান্ত হলে আপস হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে সন্ত্রাসের গডফাদার লাল আটক দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার —দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক বদলিতে অনিয়মের অভিযোগ “সাপ্তাহিক সহযোগী” পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বাষিকী পালিত। কুড়িগ্রামের রাজারহাটে পূজা উদযাপন পরিষদের নেতা বিজন ডাকুয়ার পরলোকগমন কুড়িগ্রামের রাজারহাটে প্রেসক্লাব সদস্য মুকুল কোঙরের পরলোকগমন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ডাল দিয়ে তৈরি দৃষ্টিনন্দন ও শৈল্পিক দুর্গা প্রতিমা

প্রধান প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

Views: 1

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের দক্ষিণ বড়দল সর্বজনীন কালী মন্দিরে শারদীয় দুর্গোৎসব ঘিরে নেওয়া হয়েছে ব্যতিক্রমী আয়োজন। মণ্ডপের এবারের প্রধান আকর্ষণ ৫০ কেজি মুগের ডাল দিয়ে তৈরি দৃষ্টিনন্দন ও শৈল্পিক দুর্গা প্রতিমা। সম্পূর্ণ ভিন্নধর্মী ও নান্দনিক এই প্রতিমা দেখতে ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।-খবর সংবাদদাতা, সাতক্ষীরা।

দীর্ঘ ৩০ বছর ধরে ঐতিহ্য বজায় রেখে দক্ষিণ বড়দল সর্বজনীন কালী মন্দিরে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা আয়োজিত হয়ে আসছে। প্রতিবছরের ন্যায় এবারও ভক্তদের ভিন্ন কিছু উপহার দিতেই এই অভিনব উদ্যোগ। সুনিপুণ হাতে ডাল দিয়ে তৈরি আকর্ষণীয় প্রতিমাটি রূপ দিয়েছেন প্রখ্যাত ভাস্কর বাবু প্রকাশ মন্ডল।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু প্রহ্লাদ চন্দ্র মন্ডল জানান ভক্ত ও দর্শনার্থীদের জন্য এবার আমরা একটি ব্যতিক্রমী ও আকর্ষণীয় প্রতিমা উপহার দিতে চেয়েছি। এই বিশেষ প্রতিমা নির্মাণ এবং সার্বিক পূজা উদযাপনে আমাদের আনুমানিক ৪ লক্ষ টাকা খরচ হচ্ছে। এই আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

তিনি সকল ধর্মপ্রাণ ভক্তবৃন্দকে মণ্ডপে আসার আমন্ত্রণ জানিয়ে যাতায়াতের রুট সম্পর্কে বলেন যে সকল ভক্ত ও দর্শনার্থী প্রতিমা দর্শনে আসতে চান তারা আশাশুনি থেকে প্রথমে বড়দল বাজারে পৌঁছাবেন। সেখান থেকে সোজা দক্ষিণ বড়দলে আসলেই আমাদের এই কালী মন্দিরে পৌঁছানো যাবে। আমরা সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের এই পূজায় সাদর আমন্ত্রণ জানাচ্ছি।

বিগত তিন দশক ধরে চলে আসা এই সর্বজনীন আয়োজনে এবার মুগের ডালের এই অনন্য শিল্পকর্ম পুজাৎসবে বাড়তি আমেজ ও নতুন মাত্রাযোগ করবে বলে আশা করছেন স্থানীয় আয়োজক ও ভক্তবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর